উইন্ডোজ ১০ আপডেটে আসছে গেম মুড!

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের নতুন ক্রিয়েটরস আপডেট উন্মুক্ত করা হবে চলতি বছরের প্রথম প্রান্তিকে, এমনটিই জানা যাচ্ছে। আর নতুন এই আপডেটে বিভিন্ন প্রফেশনাল, ডিজাইনার ও গেমারদের জন্য থাকছে বেশ কিছু নতুন ফিচার। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গেম মুড, যা প্রযুক্তি বিশ্বে সাড়া ফেলে দিয়েছে।

উইন্ডোজ ১০ এর নতুন গেম মুড ফিচারটি কম্পিউটারে ভিডিও গেম খেলার জন্য বাড়তি সুবিধা দেবে। গেম মুড অপশন চালু করলে উইন্ডোজ ১০ সাময়িকভাবে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড প্রসেস থামিয়ে দিয়ে কম্পিউটারের কার্যক্ষমতা ভিডিও গেম খেলার জন্য বরাদ্দ করবে। ফলে পিসির কনফিগারেশন অনুযায়ী সর্বোত্তম গেমিং পারফরমেন্স পাওয়া যাবে।

ল্যাপটপের পাওয়ার সেভিং মুডের সাথে উইন্ডোজ ১০ গেম মুড’কে তুলনা করা যেতে পারে। পাওয়ার সেভিং চালু করলে পিসির বিভিন্ন ইফেক্ট ও ব্যাকগ্রাউন্ড সার্ভিস বন্ধ  হয়ে যায়, ফলে কম ব্যাটারি ব্যবহৃত হয়। এতে করে স্বাভাবিক অবস্থার চেয়ে ব্যাটারির চার্জ বেশিক্ষণ স্থায়ী হয়। গেম মুড প্রায় একই কাজ করবে, তবে সেটা কম বিদ্যুৎ খরচ করার জন্য নয়, বরং কম্পিউটারের প্রসেসিং পাওয়ার গেমসের জন্য সরবরাহ করার উদ্দেশ্যে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,332 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading