Tag Samsung – Page 16

স্মার্টগ্লাস পেটেন্ট পেল স্যামসাং

ইলেকট্রনিকস পণ্য নির্মাতা স্যামসাং সম্প্রতি গুগল গ্লাসের মত ডিজিটাল চশমা প্রযুক্তির পেটেন্ট রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে। চলতি বছরের প্রথম দিকে কোরিয়ান কর্তৃপক্ষের নিকট সংশ্লিষ্ট পেটেন্টের জন্য আবেদন করলে অক্টোবরে তা স্যামসাংয়ের অনুকূলে পুরোপুরি নিবন্ধিত অবস্থায় পৌঁছেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।…

প্রতারণার শাস্তিস্বরূপ ৩৪০,০০০ ডলার জরিমানার মুখে স্যামসাং!

তাইওয়ানে অর্থের বিনিময়ে লোকজন ভাড়া নিয়ে বিভিন্ন ফোরামে নিজেদের পক্ষে ও প্রতিযোগী কোম্পানি সম্পর্কে কটু মন্তব্য করাতে গিয়ে ধরা খেয়ে গেছে স্যামসাং। চলতি বছর এপ্রিল মাসে এ সঙ্ক্রান্ত আমার আরেকটি পোস্টে হয়ত জেনেছেন, তাইওয়ান কর্তৃপক্ষ দেশটিতে স্যামসাংয়ের বিরুদ্ধে প্রতারণামূলক বিজ্ঞাপনী…

ত্রুটিপূর্ণ গ্যালাক্সি স্মার্টফোনের জন্য দুঃখ প্রকাশ করল স্যামসাং

চীনে ত্রুটিপূর্ণ গ্যালাক্সি স্মার্ট ডিভাইস বিক্রি করায় সমালোচিত হয়েছে স্যামসাং। দেশটিতে বিক্রীত কিছু কিছু গ্যালাক্সি নোট টু ও গ্যালাক্সি এস থ্রি সহ মোট ৭ মডেলের ডিভাইসে মেমোরি সঙ্ক্রান্ত সমস্যা ছিল যা ফোন ক্র্যাশ করার মত পরিস্থির কারণ হত। এই সমস্যাগুলো…

গ্যালাক্সি এস৪’কে পেছনে ফেলে স্পিডের রেকর্ড গড়ল আইফোন ৫এস!

যুক্তরাজ্যের গবেষণামূলক প্রতিষ্ঠান “হুইচ?” এর সাম্প্রতিক এক পরীক্ষণ ফলাফল অনুযায়ী অ্যাপল আইফোন ৫এস হচ্ছে “এ পর্যন্ত টেস্ট করা বিশ্বের সবচেয়ে দ্রুতগতির স্মার্টফোন”; অ্যাপল, স্যামসাং, এইচটিসি ও এলজি নির্মিত বিভিন্ন মডেলের হ্যান্ডসেটের ওপর পরিচালিত বেঞ্চমার্ক স্কোরিংয়ে এই তথ্য উঠে এসেছে। অ্যাপল…

প্রথম কার্ভড স্ক্রিন স্মার্টফোন ‘গ্যালাক্সি রাউন্ড’ ঘোষণা করল স্যামসাং

গতমাসেই হালকা বাঁকানো (কার্ভড) স্ক্রিন যুক্ত স্মার্টফোন বাজারে আনার ইঙ্গিত দিয়েছিল স্যামসাং। আর আজ ৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবেই কার্ভড ফোন ‘গ্যালাক্সি রাউন্ড’ ঘোষণা করল এই কোরিয়ান ইলেকট্রনিকস নির্মাতা। এন্ড্রয়েড ৪.৩ অপারেটিং সিস্টেম চালিত এই লেটেস্ট গ্যালাক্সি ফোনে থাকবে ৫.৭ ইঞ্চি ১০৮০পি…

এবার গ্যালাক্সি নোট ৩ এর বেঞ্চমার্ক কেলেঙ্কারিতে পড়ল স্যামসাং

টেক জায়ান্ট স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ এন্ড্রয়েড স্মার্টফোন গ্যালাক্সি এস ৪ বাজারে আসার অল্প কিছুদিনের মধ্যেই এর বেঞ্চমার্ক জালিয়াতির অভিযোগ উঠেছিল। বেশ কয়েকটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটে নির্দিষ্ট কিছু বেঞ্চমার্ক অ্যাপে ডিভাইসটির “অবাস্তব” পারফরমেন্স রিপোর্টও দেখা গিয়েছিল। তখন বেঞ্চমার্ক স্কোর ও বাস্তবতার ঐ…

গ্যালাক্সি এস৪ এর ‘গোল্ড এডিশন’ আনল স্যামসাং!

মাত্র দুই সপ্তাহ আগে, ১০ সেপ্টেম্বর অ্যাপল তাদের ফ্ল্যাগশীপ হ্যান্ডসেট আইফোন ৫এস এর সোনালী বা গোল্ড এডিশন ঘোষণা করেছে। তাহলে স্যামসাং-ই বা পিছিয়ে থাকবে কেন? তাইতো দক্ষিণ কোরিয়ার এই মোবাইল জায়ান্ট কোম্পানিটির এন্ড্রয়েড স্মার্টফোন গ্যালাক্সি এস৪ এর গোল্ড ভ্যারিয়েন্ট প্রকাশ…

অক্টোবরে হালকা বাঁকানো ‘কার্ভড ডিসপ্লে’যুক্ত স্মার্টফোন আনছে স্যামসাং

গতকাল ২৪ সেপ্টেম্বর কোরিয়ার সিউলে অনুষ্ঠিত এক ইভেন্টে গ্যালাক্সি নোট ৩ এবং গ্যালাক্সি গিয়ার স্মার্টওয়াচ প্রদর্শন করেছে স্যামসাং। একই স্টেজে স্যামসাং এক্সিকিউটিভরা কোম্পানিটির ‘কার্ভড ডিসপ্লে’ যুক্ত স্মার্টফোন পরিকল্পনা প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, আগামী মাসে অর্থাৎ অক্টোবরেই হালকা বাঁকানো ডিসপ্লে (কার্ভড…

নতুন মডেলের চমৎকার দুটি গ্যালাক্সি নোট ডিভাইস আনছে স্যামসাং

কোরিয়ান ইলেকট্রনিকস কোম্পানি স্যামসাং তাদের গ্যালাক্সি নোট রেঞ্জের নতুন দুটি ডিভাইস বাজারে আনার ঘোষণা দিয়েছে। একটি হচ্ছে গ্যালাক্সি নোট ১০.১ (২০১৪ এডিশন) এবং অন্যটি গ্যালাক্সি নোট ৩; উভয় গেজেটেই পূর্বেকার ভার্সন থেকে বেশ কিছু উন্নয়ন আনা হয়েছে। চলুন জেনে নিই…

গ্যালাক্সি গিয়ার স্মার্টওয়াচ প্রকাশ করল স্যামসাং

গ্যালাক্সি গিয়ার স্মার্টওয়াচ বাজারে আনার ঘোষণা দিয়ে দীর্ঘ আলোচনা ও গুজবের অবসান ঘটালো স্যামসাং। ৪ সেপ্টেম্বর আইএফএ ২০১৩’তে বিশেষ আনপ্যাকড ইভেন্টে ডিভাইসটি উন্মোচন করা হয়। কিছুদিন আগে ভেঞ্চার বিট থেকে লিক হওয়া ছবির সাথে এর কিছুটা মিল রয়েছে। অবশ্য ওগুলো…

আমাদের যেকোনো প্রশ্ন করুন!