প্রযুক্তি ও বিজ্ঞানের দরকারি সব তথ্য, বাংলায়!

apple logo

আইওএস ৭ এ নতুন ফিচারঃ মাথা নেড়েই নিয়ন্ত্রণ করুন আইফোন, আইপ্যাড!

টেক জায়ান্ট অ্যাপল নির্মিত মোবাইল অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ আইওএস ৭ এ নতুন এবং দারুণ একটি ফিচার যুক্ত হয়েছে। সফটওয়্যারটির “এক্সেসিবিলিটি” সেকশনে সুবিধাটি পাওয়া গিয়েছে, যা কিনা ডান কিংবা বাম দিকে মাথা নেড়েই আইফোন/আইপ্যাড নিয়ন্ত্রণের সুযোগ দেয়। অ্যাপল ফ্যান সাইট…

এন্ড্রয়েড গেমিং কনসোল, স্মার্টওয়াচ এবং আরও নতুন কিছু আনছে গুগল

এন্ড্রয়েড নির্ভর গেমিং কনসোল এবং স্মার্টওয়াচ তৈরি করছে গুগল। ওয়াল স্ট্রিট জার্নালের এক সাম্প্রতিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। পত্রিকাটি আরও বলছে, গুগলের একটি উল্লেখযোগ্য ব্যর্থ প্রকল্প “নেক্সাস কিউ” এর বিকল্প/প্রতিস্থাপক ডিভাইস তৈরির ওপর কাজ করছে কোম্পানিটি। নিশ্চয়ই জানেন, নেক্সাস…

চলুন দেখি নতুন কী কী নিয়ে এলো উইন্ডোজ ৮.১ প্রিভিউ

সান ফ্রানসিস্কোর মস্কোন সেন্টারে মাইক্রোসফট তাদের বহুল প্রতীক্ষিত “উইন্ডোজ ৮.১ প্রিভিউ” ভার্সনের মোড়ক উন্মোচন করেছে। ২৬ জুন কোম্পানিটির ঐ বিল্ড ডেভলপার কনফারেন্সে তাদের গেমিং, মিউজিক ও আরও কিছু সেবা সম্পর্কে ঘোষণা আসে। তবে সবচেয়ে আকর্ষণীয় ছিল উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ…

সনি আনছে ব্লুটুথ ও এনএফসি কানেক্টিভিটি সমৃদ্ধ স্মার্টওয়াচ ২

ইলেকট্রনিক পণ্য নির্মাতা সনি সম্প্রতি তাদের নতুন মডেলের স্মার্ট হাতঘড়ি “স্মার্টওয়াচ ২” বাজারে আনার ঘোষণা দিয়েছে। এন্ড্রয়েড নির্ভর এই ডিভাইসটি ব্লুটুথের মাধ্যমে আপনার স্মার্টফোনের সাথে সংযুক্ত হয়ে মোবাইলকে নিয়ন্ত্রণ করতে পারবে। স্মার্টওয়াচ ২ দ্বারা ফোনকল রিসিভ করা, মেসেজিং, ইমেইল ব্রাউজ,…

সনি প্রকাশ করল ৬.৪” স্ক্রিনের ওয়াটারপ্রুফ এক্সপেরিয়া জেড আল্ট্রা

নতুন মডেলের একটি এন্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে সনি। ৬.৪ ইঞ্চি স্ক্রিন বিশিষ্ট এক্সপেরিয়া জেড আল্ট্রা ব্র্যান্ডনেমের এই হ্যান্ডসেটটিকে তারা বাজারের বড় মনিটর সমৃদ্ধ স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে স্লিম বলে দাবি করেছে। সনি আরও জানাচ্ছে, ডিভাইসটি মোবাইল কম্পিউটিং বাজারে স্যামসাংয়ের…

এইচপি আনছে ২১.৫ ইঞ্চি টাচস্ক্রিন বিশিষ্ট এন্ড্রয়েড ডেস্কটপ!

কম্পিউটিং জায়ান্ট এইচপি ২১.৫ ইঞ্চি টাচস্ক্রিন বিশিষ্ট এন্ড্রয়েড চালিত স্লেট ২১ “অল-ইন-ওয়ান” ডিভাইস বাজারে আনতে যাচ্ছে। এটি মূলত একটি ডেস্কটপ কম্পিউটার যার ১০৮০পি আইপিএস স্ক্রিনের পেছন দিকে রয়েছে কিকস্ট্যান্ড এবং এটি এন্ড্রয়েড ওএসের সর্বশেষ ভার্সন (জেলি বিন ৪.২.২) ব্যবহার করবে।…

উইন্ডোজ ৮.১ এর স্টার্ট বাটনে আসছে শাট-ডাউন ও রিস্টার্ট অপশন!

মাইক্রোসফট নির্মিত কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ এর পরবর্তী আপডেট (৮.১) প্রিভিউ ভার্সন মুক্তি পাবে আর মাত্র কয়েক ঘন্টা পরেই। আগেই জেনে থাকার কথা, নতুন এই আপডেটের সাথে উইন্ডোজ এইটে আবারও স্টার্ট বাটনের প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে। কিন্তু সেই সাথে স্টার্ট…

google maps

বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফার ভিতর-বাহির দেখুন গুগল স্ট্রিট ভিউ ম্যাপে!

[এটি একটি ইন্টার‍্যাক্টিভ গুগল ম্যাপ ফ্রেম। এতে মাউস পয়েন্টার এবং হুইল স্ক্রল করে বুর্জ খলিফা ঘুরে দেখতে পারেন! ম্যাপ ফ্রেমের উপরের দিকে ডান কোণায় থাকা ছোট্ট বাটনটিতে ক্লিক করে ফুলস্ক্রিনেও দৃশ্যগুলো উপভোগ করতে পারেন] ওয়েব জায়ান্ট গুগল তাদের স্ট্রিট ভিউ…

চলুন ঘুরে আসি মঙ্গল গ্রহ থেকে…

নাসার কিউরিওসিটি রোভার সম্প্রতি মঙ্গল গ্রহের একটি বিলিয়ন-পিক্সেল কোয়ালিটির প্যানোর‍্যামা ছবি পাঠিয়েছে। নাসা কর্তৃক প্রস্তুতকৃত কিউরিওসিটি’র পাঠানো লাল ঐ গ্রহের এটাই প্রথম প্যানোর‍্যামা শট। প্রায় ৯০০টি ছবি একত্র করে ৩৬০ ডিগ্রী ভিউ প্রদানে সক্ষম এই শো’টি তৈরি করা হয়েছে। ফটোগ্রাফগুলো কিউরিওসিটি’র…

স্যামসাং এটিভ কিউ ট্যাবলেটঃ উইন্ডোজ ৮ এবং এন্ড্রয়েড উভয়ই চলবে!

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিকস জায়ান্ট স্যামসাং এটিভ কিউ মডেলের নতুন একটি ট্যাবলেট কম্পিউটার বাজারে আনার ঘোষণা দিয়েছে যা উইন্ডোজ ৮ এবং এন্ড্রয়েড উভয় অপারেটিং সিস্টেমই চালাতে সক্ষম। এর ১৩.৩ ইঞ্চি স্ক্রিন এবং ভাঁজ করা যায় এমন একটি কিবোর্ড আছে যা টাইপ…

আমাদের যেকোনো প্রশ্ন করুন!