উইন্ডোজ ১০ সম্পর্কে যে তথ্যগুলো আপনার জানা দরকার

windows-10-logo-4535

মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ নিয়ে প্রযুক্তি বিশ্বে ব্যাপক আলোচনা চলছে। এটি কেমন জনপ্রিয়তা পাবে, ব্যবহারকারীদের মাঝে কেমন অবস্থান তৈরি করবে কিংবা রেডমন্ডের জন্য লাভজনক হবে কিনা এসব নিয়ে হচ্ছে বিশ্লেষণ। এরই মধ্যে চলুন উইন্ডোজ ১০ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিই।

১. ফাইনাল রিলিজ

উইন্ডোজ ১০ এর চূড়ান্ত সংস্করণ মুক্তি পাচ্ছে ২৯ জুলাই ২০১৫ তারিখে। তবে মুক্তির প্রথম দিনেই সবাই হাতে পাবেননা উইন্ডোজ ১০! শুধুমাত্র উইন্ডোজ ইনসাইডারগন অর্থাৎ যারা এর পরীক্ষামূলক ভার্সন ব্যবহার করছেন তারাই প্রথম দিনে ডাউনলোড করতে পারবেন উইন্ডোজ ১০। অন্যান্যরা আগস্টের ১ তারিখ থেকে অপারেটিং সিস্টেমটির আপগ্রেড পেতে শুরু করবেন।

২. মূল্য

খুবই দরকারী বিষয়। আপনার যদি উইন্ডোজ ৭ বা উইন্ডোজ ৮.১ এর জেনুইন ভার্সন থেকে থাকে, তাহলে উইন্ডোজ ১০ মুক্তির দিন থেকে পরবর্তী ১ বছর পর্যন্ত আপনি সেটি বিনামূল্যে আপগ্রেড করে নতুন অপারেটিং সিস্টেমটি উপভোগ করতে পারবেন। এছাড়া উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের সদস্যরাও ইনসাইডার একাউন্টে লগইন করে রেখে উইন্ডোজ ১০ এর আপগ্রেড বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি এটি কিনতে চান, তাহলে উইন্ডোজ ১০ হোম ভার্সনের দাম পড়বে ১১৯ ডলার এবং উইন্ডোজ ১০ প্রো ভার্সনের দাম হবে ১৯৯ ডলার।

৩. ফিচার

উইন্ডোজ ১০ ছোট আকৃতির স্টার্ট মেন্যু নিয়ে আসবে। তবে আপনি চাইলে একে বড় করেও নিতে পারবেন। থাকছে স্টার্ট বাটন, ইউনিভার্সাল অ্যাপ, ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট করটানা প্রভৃতি। উইন্ডোজ ১০ এ আসছে নতুন ইন্টারনেট ব্রাউজার ‘মাইক্রোসফট এজ’। ওএস’টির নতুন সব ফিচার সম্পর্কে জানতে আমাদের এই পোস্টটি দেখুন। শুধু তাই নয়, উইন্ডোজ ১০ থেকে বেশ কিছু পুরাতন উইন্ডোজ ফিচার বাদ যাচ্ছে- সেগুলো সম্পর্কে জানতে এই পোস্টটি দেখুন

৪. সিস্টেম রিকোয়্যারমেন্টস

আপনার বর্তমান কম্পিউটারে উইন্ডোজ ১০ চলবে তো? খুব ভাল প্রশ্ন। আপনার পিসি যদি উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮ সাপোর্ট করে, তাহলে এটি উইন্ডোজ ১০ ও চালাতে পারবে। উইন্ডোজ ১০ এর জন্য কম্পিউটারে কমপক্ষে ১ গিগাহার্টজ প্রসেসর, ১ জিবি র‍্যাম ও ১৬ জিবি হার্ডডিস্ক স্পেস দরকার।

৫. মোবাইল ভার্সন

উইন্ডোজ ১০ এর একটি মোবাইল ভার্সন থাকবে। প্রায় সকল উইন্ডোজ ফোন ৮ চালিত মোবাইল ডিভাইস উইন্ডোজ ১০ এ আপগ্রেড করা যাবে।

৬. সর্বশেষ ভার্সন

উইন্ডোজ ১০ হবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ ভার্সন। প্রকৃতপক্ষে এরপর মাইক্রোসফট আর বছর বছর উইন্ডোজ ১১, উইন্ডোজ ১২ এভাবে ভার্সন নম্বর রিলিজ করবেনা- বরং উইন্ডোজের নতুন নতুন ফিচার সফটওয়্যার আপডেটের মাধ্যমে সরবরাহ করবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,325 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading