রোবট ভ্যাকুয়াম ক্লিনার ‘আক্রমণ’ করল ঘুমন্ত গৃহিণীকে

চলতি বছরের শুরুতে এক রোবটিক ভ্যাকুয়াম ক্লিনার তার ঘুমন্ত মালিকের ওপর ঝাঁপিয়ে পড়ে তার চুল টেনে ছেঁড়ার চেষ্টা চালায়। জানুয়ারির ৩ তারিখ দক্ষিণ কোরিয়ায় এই ঘটনা ঘটেছে। ৫২ বছর বয়সী ঐ গৃহিণী তার ফ্ল্যাটের মেঝেতে ঘুমিয়ে ছিলেন। তখন তার রোবটিক ভ্যাকুয়াম ক্লিনার ঐ মহিলার চুলকে মেঝেতে পড়ে থাকা আবর্জনা মনে করে কাছে গিয়ে সেগুলো ছিঁড়ে ‘ময়লা পরিষ্কার’ করার চেষ্টা করে।

স্বাভাবিকভাবেই এতে ব্যথা অনুভূত হওয়ায় ঐ গৃহিণীর ঘুম ভেঙে যায় ও তিনি রোবটটিকে মাথা থেকে নামানোর চেষ্টা করেন। কিন্তু চুল পেঁচিয়ে যাওয়ায় তিনি সাথে সাথে এমার্জেন্সি কলিং সার্ভিসের মাধ্যমে ফায়ার ডিপার্টমেন্টে ফোন করেন ও সেখান থেকে প্রশিক্ষিত ব্যক্তিরা এসে শেষ পর্যন্ত তাকে উদ্ধার করেন। এতে ঐ মহিলার খুব একটা ক্ষতি না হলেও কয়েক গোছা চুল ঠিকই হারাতে হয়।

এখানে অনেকেই হয়ত রোবটিক ভ্যাকুয়াম ক্লিনারকে দোষ দেবেন, কিন্তু রোবট বেচারারই বা কী দোষ? একে তো প্রোগ্রামই করা হয়েছে এভাবে যে, ফ্লোরে কোনো ‘আবর্জনা’ থাকলে সেগুলো পরিষ্কার করে দেবে। তখন হয়ত একে আবর্জনার সংজ্ঞা সঠিকভাবে শেখানো হয়নি। এর মালিকও যে মেঝেতে ঘুমোতে পারেন আর তখন তার চুলকে এড়িয়ে যেতে হবে সেটাই বা রোবট কি করে জানবে!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading