পাইরেট-বে বন্ধ হলেও একই রকম আরেকটি সাইট চালু

pirate bay clone img

সম্প্রতি টরেন্ট পোর্টাল ‘পাইরেট বে’ বন্ধ করে দেয়ার পর সাইটটির একটি ক্লোন চালু করেছে আইএসও হান্ট (isohunt) নামক আরেকটি ওয়েবসাইট যেটি প্রায় সব ধরনের পাইরেটেড জিনিস ডাউনলোড করার সুবিধা দিয়ে থাকে। আইএসও হান্ট তাদেরই প্রতিদ্বন্দ্বী পাইরেট-বে এর ডেটাবেস ক্লোন করে এই কাজটি করতে সক্ষম হয়েছে। ব্যবহারকারীদের মতে বর্তমানে এই ক্লোন সাইটটি সম্পূর্ণ কার্যক্ষম। আর এ ক্লোন করার কাজটি গত সপ্তাহে পাইরেট বে বন্ধ হওয়ার পরেই ঘটে। ক্লোন সাইটটির

পাইরেট বে পৃথিবীর মধ্যে একটি বহুল ভিজিটকৃত সাইট যা গত সপ্তাহে সুইডিশ পুলিশ দ্বারা বন্ধ হয় অপর দিকে আইএসও হান্ট যুক্তরাজ্যে বন্ধ হয় গত মাসে। যদি পাইরেট বে ফিরে আসে তবে আইএসও হান্ট এর ক্লোন সাইট বন্ধ করা হবে বলে জানানো হয়েছে। পাইরেট বে একটি বিশাল তালিকা প্রকাশ করেছে যাতে আছে বিপুল পরিমাণ পাইরেটেড মুভি, টিভি শো এবং মিউজিক।

“কাদম্বিনী মরিয়াই প্রমাণ করিল সে মরেনাই”

পাইরেট বে বন্ধ হয়েই প্রমাণ করল এটি বন্ধ করা দৃশ্যত অসম্ভব

সুইডিশ পুলিশের বিবৃতিতে জানা যায় স্টকহোমে তল্লাশি চালিয়ে পাইরেট বে এর সার্ভার সিজ করা হয় এবং এর উপর এক বছরেরও বেশী সময় ধরে অনুসন্ধান চলে। এর প্রতিষ্ঠাতা কপিরাইট লঙ্ঘন আইনে অভিযুক্ত এবং গ্রেফতার হলেও সাইটটি সাইটটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া কঠিন হবে বলেই ধারনা করা হচ্ছে। ২০১২ সালে আরও পোর্টেবল ও ক্লোন উপযোগী করে গঠন করা হয় পাইরেট বে।

পিটার সানডি (মূল প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন) যখন সাইটটিতে পুলিশী তল্লাশির খোঁজ পান তখন তিনি বলেন সাইটটি যে রূপ ধারণ করেছে তা তিনি নিজেও পছন্দ করেন না। তিনি তার ব্লগে সাইটটি সম্পর্কে লিখেন যে এটি কুৎসিত, পুরাতন কোড ,পুরাতন ডিজাইন এবং বাগ দ্বারা পূর্ণ। শুধুমাত্র বিজ্ঞাপন ছাড়া এটাতে কখনই কোন পরিবর্তন আসেনি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,325 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading