সাকিবের আবেগঘন খোলা চিঠি

shakib al hasan fb page

গতকাল ৭ জুলাই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৬ মাসের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সাকিবের এই শাস্তির পক্ষে-বিপক্ষে অনেকেই অনেক কথা বলছেন। কিন্তু সাকিব সরাসরি কোনও মন্তব্য না করলেও আজ নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে একটি লেখার মাধ্যমে নিজের আবেগ-অনুভূতি ব্যক্ত করেছেন। এই খোলা চিঠিতে ভক্তদের উদ্দেশ্যে বেশ কিছু কথা লিখেছেন তিনি। ইংরেজিতে লেখা ঐ স্ট্যাটাসে সাকিব প্রথমেই সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেছেন-

“অতীতে, এমনকি এখন পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তাতে আমি ভীষণ অভিভূত। এই মুহূর্তে আমি যদি আমার হূদয়ের অন্তস্থল আপনাদের দেখাতে পারতাম, তাহলে বুঝতে পারতেন আজকের এই আমি কেবল আপনাদের ভালোবাসা, সমর্থন আর আমাদের (বাংলাদেশের) পতাকার জন্যই।

—– এই ভালোবাসা, এই আবেগ আমি প্রতিমুহূর্তে ধরে রাখার চেষ্টা করি। দেশ আমার কাছে সবকিছুরই ঊর্ধ্বে। দেশ ও দেশের মানুষের জন্য আমি যেকোনো সময় লড়াইয়ে নামতে বদ্ধপরিকর। আশা করি, আপনারা সবসময়ই আমাকে আপনাদের হৃদয়ে ঠাঁই দেবেন, আমার জন্য প্রার্থনা করবেন, যা আমি আপনাদের জন্য সবসময়ই করি…

আমি আপনাদের সবাইকে ভালোবাসি, – সাকিব”

shakib al hasan fb letter

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,320 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2301

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading