বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের মালিকানা আবারও চীনের!

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটারের মালিকানার তালিকায় আবারও শীর্ষ স্থান দখল করে নিল চীন। দেশটির তিয়ানহে-২ সবচেয়ে দ্রুত সুপারকম্পিউটার হিসেবে যুক্তরাষ্ট্রের টাইটানকে পেছনে ফেলে শীর্ষে জায়গা করে নিয়েছে। এই নিয়ে পর পর তিনবার সুপার কম্পিউটারের মালিকানায় শীর্ষে আছে চীন।

তিয়ানহে-২ সুপারকম্পিউটারটি প্রতি সেকেন্ডে ৩৩.৮৬ পেটাফ্লপ গতিতে গাণিতিক হিসাব কষতে সক্ষম। চীনের সুপারকম্পিউটার তিয়ানহে-২ হচ্ছে একই দেশের তিয়ানহে-১-এর উত্তরসূরি। ২০১০ সালের নভেম্বরে বিশ্বের দ্রুততর সুপারকম্পিউটারের তালিকার শীর্ষে ছিল তিয়ানহে-১।

বর্তমানে তিয়ানহে-২ চীনের সরকার কর্তৃক পরিচালিত ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজিতে রয়েছে এবং এ বিশ্ববিদ্যালয় থেকেই এটি পরিচালিত হচ্ছে। এটি মূলত গবেষণা ও শিক্ষাবিষয়ক কাজেই ব্যবহার করা হয়।

টপ ৫০০ লিস্ট সারা বিশ্বব্যাপী সুপারকম্পিউটারের দক্ষতার ভিত্তিতে তালিকা তৈরির জন্য সুপরিচিত। ১৯৯৩ সাল থেকে জার্মানি থেকে এটি শুরু হয়। সর্বশেষ তালিকাটি টপ ৫০০ এর ৪৩তম প্রকাশনা।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,334 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading