খাদ্যদ্রব্যে ফরমালিন সনাক্ত করতে এসেছে স্বল্প ব্যয়ের এক প্রযুক্তি, যার মাধ্যমে ‘মাত্র ১ টাকা খরচে’ ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করা যাবে। তরুণ কৃষিবিজ্ঞানী ফারুক বিন হোসেন ইয়ামিনের উদ্ভাবিত ‘ফরমালিন টেস্টার’ এর সাহায্যে এটি সম্ভব হবে। এ পরীক্ষায় ফল, শাকসব্জি ও মাছে ফরমালিনের উপস্থিতি ধরা পড়বে মাত্র ৫ সেকেন্ডে- এমনটিই বলে দাবি করেছেন তিনি।

এই ‘ফরমালিন টেস্টার’ এর প্রতি বান্ডল কিটের দাম ধরা হয়েছে ২০০ টাকা, যা দিয়ে অন্তত ২০০ বার ফরমালিন পরীক্ষা করা যাবে। সুতরাং প্রতি পরীক্ষায় খরচ হবে মাত্র ১ টাকা। ভবিষ্যতে এই খরচ আরও কমে আসতে পারে বলে জানিয়েছেন এর উদ্ভাবক।

কীভাবে পরীক্ষা করবেন?

ফল, শাকসব্জি বা মাছ পানিতে ধুয়ে সেই ধোয়া পানিতে ‘ফরমালিন টেস্টারের’ রাসায়নিক মেশানোর ৫ সেকেন্ডের মধ্যে পানির রং বদল হবে। এর মাধ্যমে পণ্যে ফরমালিনের উপস্থিতি সনাক্ত করা যাবে।

‘জীবনের জন্য নিরাপদ প্রযুক্তি’ স্লোগান নিয়ে ১৯ জুন থেকেই ফরমালিন টেস্টার বাজারে আনছে স্বপ্ন বাংলা অ্যাগ্রো কেয়ার।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,320 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2300

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading