ইমেজ মেসেজিং অ্যাপ বানাচ্ছে ফেসবুক!

slingshot1সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক নতুন একটি ফটো-মেসেজিং অ্যাপ নিয়ে কাজ করছে। সম্প্রতি অ্যাপল অ্যাপ স্টোরে এপ্লিকেশনটি ভুলক্রমে প্রকাশ করে তা পুনরায় সরিয়ে নিয়েছে ফেসবুক। ‘স্লিংশট’ নামের এই অ্যাপে বন্ধুদের সাথে ফটো, ভিডিও ও ‘রিঅ্যাকশন শট’ শেয়ার করার সুবিধা রয়েছে বলে জানা গেছে।

screen-shot-slingshotঅনেকটা স্ন্যাপচ্যাটের মতই, শেয়ারকৃত ছবি ও ভিডিওগুলো ব্যবহারকারীদের নিকট পৌঁছানোর পর সেগুলো চিরতরে মুছে ফেলা যাবে।

স্লিংশটের মাধ্যমে বন্ধুদের ছবি পাঠানোর পরে প্রথমে সেগুলো ‘লকড’ অবস্থায় থাকবে। লকড কনটেন্ট খুলতে চাইলে প্রাপকের প্রান্ত থেকেও আরেকটি ছবি শেয়ার করার দরকার হবে। অর্থাৎ, আপনার বন্ধুর পাঠানো ছবি দেখার জন্য আপনাকেও আরেকটি ছবি পাঠাতে হবে। অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ছবি এডিট করে ইচ্ছেমত ক্যাপশন ও ইফেক্ট যোগ করা যাবে।

যাইহোক, এই মুহুর্তে স্লিংশট অ্যাপটি অফলাইনে রয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ সফটওয়্যারটির অস্তিত্ব স্বীকার করলেও কবে নাগাদ এটি মুক্তি পাবে সে সম্পর্কে কিছু জানায়নি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,333 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2298

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading