লিক হয়েছে বড় স্ক্রিন সমৃদ্ধ আইফোন ৬ ডিজাইন!

টেক জায়ান্ট অ্যাপল নির্মিত লেটেস্ট স্মার্টফোন ‘আইফোন ৬’ এর গুজব নতুন কিছু নয়। তবে এতদিন শুধুমাত্র রিপোর্ট আকারেই এসব তথ্য পাওয়া যাচ্ছিল। কিন্তু এবার আইফোন ৬ এর ছবি ফাঁস হয়েছে। যদিও অ্যাপলের পণ্যের ইমেজ লিক হওয়ার ঘটনা সচরাচর দেখা যায়না, তবে ব্লগার সনি ডিকসন তার এক পোস্টে আইফোন ৬ এর কেসিং তুলে ধরেছেন। এখান থেকে ডিভাইসটির আকৃতি সম্পর্কে বেশ ভাল ধারণা পাওয়া যায়।

মিঃ ডিকসন বলেছেন, স্পেস গ্রে রঙের একাধিক আইফোন কেসিং ফটো তাদের হাতে এসেছে এবং তিনি ঐ পোস্টে ফটোগুলো আপলোড করেছেন।

ছবিতে প্রকাশিত আইফোন কেসিংয়ের সামনের অংশ দেখে বিভিন্ন প্রযুক্তি সাইট মন্তব্য করেছে এটি বর্তমানে প্রচলিত আইফোনের চেয়ে আরও বড় স্ক্রিন নিয়ে আসবে। এর কোণাগুলো গোলাকার এবং পুরো ডিজাইনটা অনেকটা আইপ্যাডের মত। ছবিতে ক্যামেরা লেন্স এবং ফ্ল্যাশ দেখা যায়। এছাড়া কেসিংয়ের পেছনের অংশে অ্যাপল লোগোও রয়েছে।

চলতি সপ্তাহে সাউথ চায়না মর্নিং পোস্টও একই বৈশিষ্ট্যের কথা জানিয়েছে। পত্রিকাটি বলেছে, আইফোনের নতুন ভার্সন দুটি স্ক্রিন সাইজ নিয়ে সেপ্টেম্বরে বাজারে আসবে। এতে ৪.৭ ও ৫.৫ ইঞ্চি স্ক্রিনের কথা উল্লেখ ছিল। চায়না মর্নিং পোস্ট লিখছে, অ্যাপল এরপর থেকে আইফোন ৫সি উৎপাদন বন্ধ করে দেবে এবং তুলনামূলক সস্তা দামের আইফোন ৫এস বাজারে আনতে থাকবে।

উপরের দুই সূত্র যদি সত্যি হয়, তবে আইফোনের ইতিহাসে অ্যাপল এবার সর্ববৃহৎ স্মার্টফোন রিলিজ দিতে যাচ্ছে এবং ‘সস্তা’ আইফোন বিক্রি বন্ধ করে দিচ্ছে। এখন দেখা যাক সময় কী বলে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,325 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading