ইউটিউব থেকে টাকা ইনকাম আরও সহজ হচ্ছে! (নতুন মনিটাইজেশন পলিসি)

ইউটিউবে আয়ের সবচেয়ে সেরা ও সহজ উপায় হলো ইউটিউব পার্টনার প্রোগ্রাম। এবার ইউটিউব পার্টনার প্রোগ্রাম এর রিকোয়ারমেন্টস কমিয়ে দিচ্ছে ইউটিউব, যার ফলে আরো অনেক অনেক ক্রিয়েটর পার্টনার প্রোগ্রামের অন্তর্ভুক্ত হতে পারবেন সহজে। চলুন জেনে নেওয়া যাক ইউটিউব মনিটাইজেশন এর নতুন পলিসি সম্পর্কে।

প্রথমত ইউটিউব পার্টনার প্রোগ্রাম এর অন্তর্ভুক্ত যুক্তরাষ্ট্র-ভিত্তিক ইউটিউবার যাদের ২০ হাজার এর অধিক সাবস্ক্রাইবার রয়েছে তাদের জন্য শপিং এফিলিয়েট প্রোগ্রামটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর ফিচারটি ধীরে ধীরে বিশ্বের সকল স্থানে ছড়িয়ে যাবে বলে আশা করা যায়। ইউটিউব মনেটাইজেশন এর নতুন শর্তাবলী নিম্নরূপঃ

  • কমপক্ষে ৫০০ সাবস্ক্রাইবার থাকতে হবে
  • শেষ ৯০দিনে ৩টি পাবলিক আপলোড থাকতে হবে
  • গত ১২ মাসে কমপক্ষে ৩,০০০ ঘন্টা ওয়াচ আওয়ার বা গত ৯০ দিনে ৩ মিলিয়ন শর্টস ভিউস

এর আগে ইউটিউবে মনিটাইজেশন পেতে কমপক্ষে ১০০০ সাবস্ক্রাইবার, শেষ ১২মাসে ৪০০০ ঘন্টা ওয়াচ আওয়ার বা শেষ ৯০ দিনে ১০ মিলিয়ন শর্টস ভিউস এর প্রয়োজন হতো।

কোনো ক্রিয়েটর এর চ্যানেল নতুন রিকোয়ারমেন্টস এর সাথে মিললে সেক্ষেত্রে তিনি পার্টনার প্রোগ্রামের জন্য এপ্লাই করতে পারবেন ও সুপার থ্যাংক্স, সুপার চ্যাট, সুপার স্টিকারস, চ্যানেল মেম্বারশিপ এর মত সাবস্ক্রিপশন টুল ও ইউটিউব শপিং এর অ্যাকসেস পাবেন। যদিও, যেসব ক্রিয়েটর অনেক লম্বা সময় নিয়ে ভিডিও তৈরী করেন তাদের কাছে শেষ ৯০ দিনে কমপক্ষে তিনটি ভিডিও আপলোড করার প্রসেস কিছুটা কঠিন মনে হতে পারে। তবে এটা সামগ্রিকভাবে আগের চেয়ে অনেক সুবিধাজনক হবে বলে আশা করা যায়।

এই নতুন রিকোয়ারমেন্টস যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তাইওয়ান ও সাউথ কোরিয়াতে প্রথমে চালু হবে। এরপর ইউটিউব পার্টনার প্রোগ্রাম রয়েছে এমন সকল দেশে এই ফিচারটি পৌঁছে যাবে

ইউটিউব থেকে আয়

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

গুগল এর মালিকানাধীন কোম্পানিটি শর্টস ক্রিয়েটরদের জন্য নতুন মনিটাইজেশন টুল নিয়ে কাজ করছে অনেকদিন ধরেই। ফেব্রুয়ারিতে ক্রিয়েটরদের সাথে শর্টস এর রেভিনিউ শেয়ার করা শুরু ইউটিউব। ২০২২ সালের চতুর্থ কোয়ার্টারের আরনিং কলে জানানো হয় ডেইলি ৫০ বিলিয়ন ভিউস হয় ইউটিউব শর্টসে। গত অক্টোবরে মেটা জানায় ইন্সটাগ্রাম ও ফেসবুক মিলিয়ে রিলস এর ভিউস দৈনিক ১৪০ বিলিয়ন ক্রস করেছে। 

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading