ফ্যানপেজে ‘লাইক’ বাটনের পাশেই ‘ফলো’ বাটন দেয়ার কথা ভাবছে ফেসবুক

ফ্যানপেজে “লাইক” বাটনের পাশাপাশি “ফলো” বাটন জুড়ে দেয়ার চিন্তাভাবনা করছে ফেসবুক কর্তৃপক্ষ। বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে আছে। ফিচারটি চূড়ান্তরূপে চালু হলে ইউজাররা কোন ফ্যানপেজ “লাইক” করার পাশাপাশি “ফলো” করার অপশনও পাবেন। তখন এমন হতে পারে যে, আপনি একটি পেজে লাইক দেয়ার পরেও নিউজফিডে এর পোস্টগুলো দেখতে চাইলে পেজটিকে ফলো করার দরকার হবে! অবশ্য, প্রথমবার লাইক দেয়ার সাথে সাথে এমনিতেই ফলো করা হয়ে যাবে। পরবর্তীতে আপনি চাইলে পেজটি আনফলো করতে পারবেন।

ফেসবুকের এই সম্ভাব্য নতুন কমিউনিটি স্ট্র্যাটেজির সুবিধা-অসুবিধা দুই-ই থাকবে। সাধারণত যেটা দেখা যায়, কোন ফ্যানপেজের কনটেন্ট পছন্দ হলে আমরা তাতে “লাইক” দিই- যাতে নিয়মিত এর পোস্টগুলো নিজেদের নিউজফিডে পেতে পারি। কিন্তু ফলো বাটন এলে এই সুবিধাটি বিলুপ্ত হয়ে যেতে পারে। তখন ফ্যানপেজের আপডেটগুলো ফেসবুক হোমে পেতে চাইলে ‘লাইক’ দেয়ার পর ‘ফলো’ও করতে হবে।

আবার অন্যের ‘মন রক্ষার্থে’ তাদের পেজ লাইক দিয়ে তাতে আনফলো করে রাখলে অপেক্ষাকৃত ‘কম পছন্দের’ কনটেন্টের হাত থেকেও রেহাই মিলবে।

আপনার কী মনে হয়? একই পেজে দুইবার “লাইক (লাইক+ফলো)” দেয়ার নিয়মটা কি বিভ্রান্তিকর ও অসুবিধাজনক হতে পারে?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading