ইউটিউব মোবাইল অ্যাপে এলো ডার্ক মুড

আপনি কি মোবাইলে খুব বেশি ইউটিউব চালান? ইউটিউব অ্যাপের লাল ও সাদা ইন্টারফেস কি আপনার চোখে লাগে? তাহলে আপনার জন্য সুখবর নিয়ে এসেছে ইউটিউব। সাইটটির মোবাইল অ্যাপে আসছে নতুন ডার্ক মুড যা চালু করলে এর সাদা ইউজার ইন্টারফেস কালো হয়ে যাবে, আর আপনার চোখের ক্লান্তি কিছুটা হলেও কমাবে।

মোবাইলে এই মুহূর্তে শুধুমাত্র আইফোন/আইওএস অ্যাপে ডার্ক মুড সুবিধা দিচ্ছে ইউটিউব।

এটা চালু করতে চাইলে ইউটিউব অ্যাপ ওপেন করে উপরের দিকে ডানপাশে থাকা প্রোফাইল ইমেজে স্পর্শ করে প্রাপ্ত সেটিংস মেন্যু থেকে ডার্ক থিম সিলেক্ট করা যায়।

গত বছর ইউটিউব ডেস্কটপ সাইটে ডার্ক বা কালো রঙের থিম চালু হয়। পিসিতে ইউটিউবে সাইন ইন করে স্ক্রিনের উপরের দিকে ডানপাশে থাকা প্রোফাইল ইমেজে ক্লিক করলে ডার্ক থিম অন/অফ করার অপশন পাওয়া যায়।

ইউটিউব জানিয়েছে, এর এন্ড্রয়েড অ্যাপেও শীঘ্রই চলে আসবে ডার্ক মুড। তখন আইওএস অ্যাপের মতই এন্ড্রয়েডেও কালো রঙের ডার্ক থিম চালু করা যাবে আশা করি। যাইহোক, আপডেট জানার জন্য আমাদের সাথে থাকুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading