ফ্রিল্যান্সার কর্মী নিচ্ছে অ্যাপল

টেক জায়ান্ট অ্যাপল প্রতিষ্ঠানটির ম্যাপিং সেবা উন্নয়নের জন্য ফ্রিল্যান্সারদের সহায়তা নিচ্ছে। ২০১২ সালে চালু হওয়া অ্যাপল ম্যাপস এখন পর্যন্ত ব্যবহারকারীদের খুব একটা দৃষ্টি আকর্ষণ করতে পারেনি, যতটা অ্যাপলের জন্য মানায়। আইফোন ব্যবহারকারীরা অনেকেই অ্যাপল ম্যাপসের পরিবর্তে গুগল ম্যাপস ব্যবহার করছেন। অ্যাপলের নিজেদের তৈরি ম্যাপে বিভিন্ন স্থানের ঠিকানা সঠিকভাবে না আসায় লোকজন এর ওপর ঠিক ভরসা করতে পারছেনা। আর তাই ম্যাপিং সার্ভিসকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে ফ্রিল্যান্সার কর্মী নিয়োগ দিচ্ছে অ্যাপল।

এসব ফ্রিল্যান্স কর্মীরা অ্যাপল ম্যাপসে বিভিন্ন স্থান সার্চ করে তার ঠিকানা যাচাই করবেন এবং ভুল থাকলে সেগুলো সংশোধন করবেন। প্রতিটি ঠিকানা যাচাই করার জন্য গড়ে ৫৪ সেন্ট (এক ডলারের অর্ধেক বলা যায়) দিচ্ছে অ্যাপল। এরকম একটি এন্ট্রি দেয়ার জন্য কয়েক মিনিট সময় লাগার কথা বলে জানিয়েছে ম্যাকরিউমরস।

‘ট্রাইরেটিং’ নামের এই প্রজেক্টে একজন ফ্রিল্যান্সার প্রতি সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘন্টা কাজ করতে পারবেন। অথবা, একজনের পক্ষে সপ্তাহে সর্বোচ্চ ৬০০ এন্ট্রি দেয়া যাবে।

তবে অ্যাপলের ম্যাপ ঠিক করার ঐ ফ্রিল্যান্সিং প্রজেক্টে কাজ করার জন্য ফ্রিল্যান্সারদের ২০০ পেইজের একটি বই আগাগোড়া পড়তে হবে, যাতে প্রজেক্টের নিয়মাবলী উল্লেখ করা হয়েছে।

আর যে কেউ চাইলেই অ্যাপলে ফ্রিল্যান্সিং করতে পারবেন না। কারণ, অ্যাপল নিজেদের সাইটে এর কোনো বিজ্ঞপ্তি দেয়নি। বরং থার্ড-পার্টি ফ্রিল্যান্সিং এজেন্সি/সাপ্লাইয়ারের মাধ্যমে চুক্তিভিত্তিক কর্মী নিয়েছে কোম্পানিটি।

আপনি যদি অ্যাপলে ফ্রিল্যান্স কাজ করতে চান, তাহলে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডটকম বা এরকম প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে খুঁজে দেখুন কোনো ম্যাপিং সম্পর্কিত জব আছে কিনা। কে জানে, হয়ত আপনিও অ্যাপল কোম্পানির জন্য কাজ করার সুযোগ পেয়ে যেতে পারেন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,324 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading