থ্রিজি ইন্টারনেটের উচ্চমূল্য অনুমোদনের প্রতিবাদ ১১ অক্টোবর

বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের স্বপ্নের থ্রিজি আসি আসি করছে। বৃহস্পতিবার গভীর রাতে মোবাইল কোম্পানিগুলোর প্রস্তাবিত সে অনুযায়ী ও বিটিআরসির অনুমোদিত থ্রিজি ইন্টারনেট প্যাকেজের ট্যারিফ আনঅফিসিয়ালভাবে “প্রকাশ” হওয়ার পর থেকেই এর দাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এরই মধ্যে আইসিটি মুভমেন্ট নামের দেশের একটি বহুল পরিচিত সোশ্যাল মিডিয়া কমিউনিটি থ্রিজির অনুমোদিত উচ্চমূল্যের প্রতিক্রিয়া হিসেবে প্রতিবাদ সভার আয়োজন করেছে।

আগামী ১১ অক্টোবর শুক্রবার বিকেল ৩:৩০ এ আইসিটি মুভমেন্টের নিজস্ব কার্যালয়ে (১৪ পুরানা পল্টনে) এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে ফেসবুকে একটি ইভেন্টও খোলা হয়েছে, যেখানে বলা আছে, “বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক থ্রিজি ইন্টারনেটের উচ্চমূল্য অনুমোদনের প্রতিবাদে আইসিটি মুভমেন্টের সভা আগামী ১১ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৩টায় সংগঠনের নিজস্ব কার্যালয় ১৪ পুরানা পল্টন, দার-উস-সালাম আর্কেড (৯ম তলা), ঢাকা ১০০০, বাংলাদেশ-এ অনুষ্ঠিত হবে।

থ্রিজি ইন্টারনেটের সঠিক মূল্য নির্ধারণ এবং উচ্চমূল্য অনুমোদনকারী দোষীদের উচিৎ শিক্ষা না হওয়া পর্যন্ত আন্দোলনের কঠোর কর্মসূচি সভা থেকে গ্রহণ ও শুরু করা হবে।

সভায় সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্য এবং আগ্রহীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো।

যোগ দিন… শেয়ার করুন… বন্ধুদের ইনভাইট করুন…

RSPV +8801713109130”

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading