পুরাতন আইপ্যাড কিনছে মাইক্রোসফট!

চির-প্রতিদ্বন্দ্বী অ্যাপল নির্মিত ট্যাবলেট আইপ্যাড কিনছে মাইক্রোসফট। খবরটি শুনতে একটু বিস্ময়কর লাগলেও ঘটনা কিন্তু সত্যি। অবশ্য কর্মচারী বা তাদের পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য আইপ্যাড কিনছেনা কোম্পানিটি।

বরং আপনার ঘরকে যতটা সম্ভব অ্যাপল-বিহীন করাই রেডমন্ডের উদ্দেশ্য।

সাম্প্রতিক এই অফারের আওতায় পুরাতন আইপ্যাড ২, আইপ্যাড ৩ অথবা আইপ্যাড ৪ মালিকগণ নিকটস্থ মাইক্রোসফট স্টোরে তাদের অ্যাপল ট্যাবলেটগুলো জমা দিয়ে কমপক্ষে ২০০ ডলার গিফট কার্ড পেতে পা্রেন। এসব গিফট কার্ড ব্যবহার করে মাইক্রোসফট স্টোরের পণ্য যেমন সার্ফেস ট্যাবলেট, উইন্ডোজ সফটওয়্যার প্রভৃতি কেনা যাবে।

সেপ্টেম্বর ৫ তারিখ থেকে শুরু হয়ে ২৭ অক্টোবর পর্যন্ত এই অফার চলবে। এটি শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও কানাডায় উপলভ্য হবে। আর আপনার আইপ্যাডটি অবশ্যই ভাঙ্গাচোড়া হতে পা্রবেনা।

উক্ত ট্রেড-ইন ক্যাম্পেইনে মাইক্রোসফট “gently used” আইপ্যাড আহবান করেছে। আরও বিস্তারিত জানতে এই অফিসিয়াল লিংক দেখুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading