উইন্ডোজ ৮ এর জন্য “ফায়ারফক্স মেট্রো” আসছে ডিসেম্বরে!

firefox-metro-640x359অলাভজনক সংস্থা মজিলা অবশেষে তাদের জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ফায়ারফক্সের বিশেষায়িত উইন্ডোজ ৮ ভার্সন আনার ঘোষণা দিয়েছে। “ফায়ারফক্স মেট্রো” নামক এই সফটওয়্যারটি মুক্তি পাবে চলতি বছর ১০ ডিসেম্বর। উইন্ডোজ আরটি এবং উইন্ডোজ ৮ স্টাইলের টাচ ইন্টারফেসের জন্য মানানসই এই এপ পাওয়া যাবে ফায়ারফক্স ২৬ ভার্সনের সাথে।

কিছুদিন আগেই, ৬ আগস্ট রিলিজ পেল ফায়ারফক্স ২৩; ব্রাউজারটির ২৪’তম সংস্করণ আসবে সেপ্টেম্বরে, এবং অক্টোবরে রিলিজ হবে ফায়ারফক্স ২৫- যাতে বড় ধরণের নকশাগত পরিবর্তন থাকবে।

প্রসঙ্গত উল্লেখ্য, মজিলা নির্মিত বহুল ব্যবহৃত এই ওয়েব ব্রাউজিং এপ্লিকেশনের “মেট্রো” ভার্সন আসার প্রক্রিয়া শুরু হয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে। এরপর ২০১২’র এপ্রিলে সফটওয়্যারটির একটি প্রোটোটাইপ ছাড়া হয়। অক্টোবর ২০১২’তে “ফায়ারফক্স ফর উইন্ডোজ ৮” এর প্রি-রিলিজ আসে এবং এই বছর ফেব্রুয়ারিতে ব্রাউজারটির একটি নাইটলি বিল্ড ডাউনলোডের জন্য উঙ্কুক্ত রাখা হয়।

সব মিলিয়ে, পরীক্ষামূলক অরোরা, বেটা এবং রিলিজ চ্যানেল ভার্সন স্টেজগুলো পার করে চূড়ান্ত সংস্করণ মুক্তি পেতে ফায়ারফক্স মেট্রোর এক বছরের বেশি সময় লাগবে।

অর্থাৎ উইন্ডোজ ৮ রিলিজের ১ বছরেরও বেশি সময় পর এর জন্য বিশেষায়িত ফায়ারফক্স ব্রাউজার পাওয়া যাচ্ছে। যদিও ইতোমধ্যেই উইন্ডোজ ৮.১ এসে পড়বে। মনে রাখা ভাল, ফাইনাল মেট্রো ব্রাউজার দেখতে চাইলে ২০১৪ পর্যন্তও অপেক্ষা করতে হতে পারে।

গত বছর জুন মাসে গুগল ক্রোম ২১ ডেভলপার ভার্সন থেকে মেট্রো ইউআই প্রদান করে আসছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading