উইন্ডোজ ৮.১ আসছে ১৮ অক্টোবর!

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট অবশেষে উইন্ডোজ ৮.১ রিলিজের তারিখ ঘোষণা করল। অক্টোবরের ১৮ তারিখ বহুল প্রতীক্ষিত এই উইন্ডোজ ভার্সন মুক্তি পাবে।

অবশ্য এর একদিন আগেই, অর্থাৎ ১৭ অক্টোবর সকাল ৭টা থেকে বর্তমান উইন্ডোজ ৮ ব্যবহারকারীদের জন্য উইন্ডোজ স্টোরে ফ্রি ৮.১ আপডেট পাওয়া যাবে। আর স্টার্ট বাটন যুক্ত উইন্ডোজ ৮.১ এর খুচরা ভার্সন (হার্ডওয়্যার সহ) কিনতে পারবেন ১৮ তারিখ।

তবে সংগত কারণেই মাইক্রোসফট পার্টনার ও পিসি নির্মাতা কোম্পানিগুলোর নিকট সফটওয়্যারটির রিলিজ টু ম্যানুফ্যাকচারার (আরটিএম) ভার্সন পৌঁছে যাবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে। এই অল্প সময়েও উইন্ডোজে বেশ কিছু উন্নয়ন ও টুইক করবে রেডমন্ড।

উইন্ডোজ ৮ মুক্তির প্রায় এক বছর পরে আসছে উইন্ডোজ ৮.১; ডাব্লিউ৮ মুক্তি পেয়েছিল ২০১২ এর ২৬ অক্টোবর। ব্যবহারকারীদের মতামতের উপর ভিত্তি করে এতে উল্লেখযোগ্য সংখ্যক পরিবর্তন এনেছে মাইক্রোসফট।

এর মধ্যে রয়েছে স্টার্ট বাটনের প্রত্যাবর্তন, উন্নত মাল্টিটাস্কিং, লাইভ টাইলসে টুইক, মেট্রো স্টাইল ইন্টারফেসে পরিবর্ধন প্রভৃতি। উইন্ডোজ ৮.১এ নতুন কী কী থাকছে সে সম্পর্কে আরও বিস্তারিত ধারণা নিতে চাইলে আমাদের এই পোস্টটি পড়তে পারেন

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading