গুগলের ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব ক্রমেই আরও জনপ্রিয় হয়ে উঠছে। যাদের ইন্টারনেট স্পিড ভাল, তারা অনেকটা ফেসবুকের মতই ব্যবহার করছেন ইউটিউব। ভিডিও শেয়ার করার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত এই সাইটটি নিয়ে সম্প্রতি এক ইনফোগ্রাফিক প্রকাশ করেছে সোশ্যালটাইমস। চলুন জেনে নিই প্রতি ৬০ সেকেন্ড বা ১ মিনিট সময়ে ইউটিউবে কী ঘটছে।

প্রতি মিনিটে ব্যবহারকারীরা ১০০ ঘন্টা ভিডিও আপলোড করছেন ইউটিউবে। ১ মিনিটে কমপক্ষে ২,৭৭৭,৭৭৭ টি ভিডিও দেখা হচ্ছে ইউটিউবে।

ইউটিউবের কপিরাইট চেকিং সিস্টেম ‘কনটেন্ট আইডি’ মিনিটে ১৪৬,০০০ ঘন্টা ভিডিও স্ক্যান করছে। প্রতিদিন ৪০০ বছরের সমান ভিডিও স্ক্যান করছে ইউটিউব

প্রতি মিনিটে লোকজন ১৩৮৮ টি নতুন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছেন। জনপ্রিয় গেমিং ইউটিউব চ্যানেল ‘পিউডাইপাই’ প্রতি মিনিটে ইউটিউব অ্যাড থেকে ১৩.৩১ ডলার আয় করছে, বছরে যা ৭ মিলিয়নের সমান।

ইউটিউবের আরেকজন সেনসেশন জেনা মারবেলস এখানে অ্যাড থেকে প্রতি মিনিটে ৮.১৮ ডলার আয় করছেন। আর ইউটিউব নিজে প্রতি মিনিটে আয় করছে প্রায় ১০,৬৫৪.৪৯ মার্কিন ডলার।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading