৮ দিন পর আবারও অনলাইনে এলো অ্যাপল ডেভলপার সেন্টার

apple dev

নিরাপত্তাজনিত ত্রুটির শিকার হয়ে এক সপ্তাহেরও বেশি সময় (৮ দিন) ধরে অফলাইন থাকার পর অবশেষে অনলাইনে এসেছে অ্যাপল ডেভলপার সেন্টার পোর্টাল।

আইওএস, ম্যাক এবং সাফারির জন্য সাইটটির মূল পেজগুলো ফিরে এলেও এর অনেক সেবা এখনও চালু করা হয়নি।

ওয়েবসাইটটির কিছু কিছু সার্ভিস যেমন ফোরামস, ভিডিওস, মেম্বার সেন্টার, টেকনিক্যাল সাপোর্ট এবং প্রি-রিলিজ ডকুমেন্টেশন এখনও অফলাইনেই রয়ে গেছে।

গত বৃহস্পতিবার অনধিকার প্রবেশ ঘটার সন্দেহে ডেভলপার পোর্টালটি বন্ধ করে দেয় অ্যাপল। এতে সাইটটির অনেক ব্যবহারকারীই তাদের কাজে বাধাপ্রাপ্ত হওয়ার অভিযোগ তুলেছেন।

যদিও, এসব কাটিয়ে ওঠার জন্য মেম্বারশিপ এক্সটেনশনের মত পদক্ষেপ গ্রহণ করেছে আইফোন নির্মাতা। এছাড়া ডেভলপার সাইটের অগ্রগতি সম্পর্কে ধারণা দেয়ার জন্য একটি সিস্টেম স্ট্যাটাস টুলও চালু করেছে অ্যাপল। কোম্পানিটি বলেছে তারা একে একে সব সেবাই অনলাইনে নিয়ে আসবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,310 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2301

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading