১০০,০০০ এপ্লিকেশনের লক্ষ্যমাত্রা স্পর্শ করল উইন্ডোজ ৮

Windows-Storeইন্ডোজ ৮ মুক্তি পাওয়ার সাত মাস পরে অবশেষে জুলাইয়ের ২ তারিখে ওএসটির জন্য ১০০,০০০ তম এপ্লিকেশন চলে এসেছে। আজ রাতে এক টুইটের মাধ্যমে মাইক্রোসফটের এপ বিল্ডার কমিউনিটি এই তথ্য প্রকাশ করেছে। গত সপ্তাহে কোম্পানিটির বিল্ড ডেভলপার সম্মেলনে সিইও স্টিভ বালমার জুলাইয়ের মধ্যে উইন্ডোজ স্টোরে ১০০,০০০ এপ সংখ্যা স্পর্শ করার আশা প্রকাশ করেন এবং আজই সেটি বাস্তবে রূপ নিয়েছে।

উইন্ডোজ এইটের এই সফটওয়্যার লক্ষ্যমাত্রা প্ল্যাটফর্মটির মোবাইল ভার্সনের চেয়ে দ্রুততার সাথে এসেছে। উইন্ডোজ ফোন স্টোরে ১০০,০০০ এপ সংখ্যা ১০০,০০০ এ পৌঁছুতে ১৮ মাস সময় নিয়েছিল। অপরদিকে, অ্যাপল এপ স্টোরে আইপ্যাডের জন্য নির্দিষ্ট এপ্লিকেশন এক লাখে যেতে ১৪ মাস এবং  এন্ড্রয়েডের জন্য ১৮ মাস লেগেছে।

অবশ্য, সংখ্যা দ্বারাই সব স্টোরের অবস্থা বিবেচনা করা যায় না, তবে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে মাইক্রোসফটের “মেট্রো” ইন্টারফেস নিয়ে স্বপ্ন সফল হওয়ার পথে আছে। সম্প্রতি ফেসবুক এবং ফ্লিপবোর্ড তাদের নিজস্ব উইন্ডোজ ৮ স্টাইল এপ তৈরির ঘোষণা দিয়েছে। এর আগে উইন্ডোজ ৮ প্ল্যাটফর্মে আরও অনেক জনপ্রিয় এপ চলে এসেছে।

আমাদের অন্যান্য পোস্টগুলো পড়ে থাকলে হয়ত জানেন, উইন্ডোজ আরটি (উইন্ডোজ ৮ এর ট্যাবলেট ভার্সন) চালিত সার্ফেস ডিভাইসের বিক্রি খুব বেশি সন্তোষজনক নয়।

ফলে, এপ্লিকেশন সংখ্যা যতই হোক, এখন পর্যন্ত মেট্রো নিয়ে কিছুটা চ্যালেঞ্জের মধ্যেই আছে মাইক্রোসফট। এজন্যই উইন্ডোজ কম্পিউটারে ব্লুস্ট্যাকসের মাধ্যমে এন্ড্রয়েড এপ চালানোর অপশনও সরবরাহ করা হচ্ছে। আর উইন্ডোজ আরটি ৮.১ এবং কোয়ালকম চিপসেট নির্ভর সার্ফেস ডিভাইসও মাইক্রোসফটের পরিকল্পনায় আছে। দেখা যাক মেট্রো নিয়ে কতদূর এগোতে পারে রেডমন্ড।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading