স্কাইপ ভিডিও মেসেজিং “ফ্রি” করে দিল মাইক্রোসফট!

চলতি বছর প্রথম দিকে মাইক্রোসফটের ভিওআইপি সেবা স্কাইপে ভিডিও মেসেজিং নামের নতুন একটি ফিচার চালু হয় যা শুধুমাত্র ম্যাক আইওএস এবং এন্ড্রয়েডের জন্য উপলভ্য ছিল। কিছুদিন আগে ফিচারটি উইন্ডোজ কম্পিউটারের জন্য এলেও উইন্ডোজ ফোন থেকে কোন ভিডিও মেসেজ পাঠানো যাবেনা (রিসিভ করা যাবে);

শুরুতে স্কাইপে ২০টি ভিডিও মেসেজ ফ্রি পাঠানো যেত। এরপর সাবস্ক্রিপশন চালু রাখার জন্য প্রতিমাসে ৪.৯৯ ডলার ফি দিতে হত। গতকাল সেবাটি বেটা ট্যাগ বাদ দিয়েছে।

সেই সাথে যেকোন সময় এটি ব্যবহার করার জন্য থাকছেনা কোন সাবস্ক্রিপশন প্রয়োজনীয়তাও। অর্থাৎ, এখন থেকে আপনি বিনামূল্যেই যেকোন সংখ্যক স্কাইপ ভিডিও মেসেজ সেন্ড করতে পারবেন।

এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের মধ্যে রেকর্ড করা ভিডিও ক্লিপ আদান প্রদান করতে পারবেন। এক্ষেত্রে প্রত্যেকটি ম্যাসেজ সর্বোচ তিন মিনিট দীর্ঘ হতে পারবে এবং প্রাপক অনলাইনে থাকাকালীন এগুলো বাজিয়ে (প্লে করে) দেখতে পারবেন।

স্কাইপ ভিডিও মেসেজিংয়ে এন্ড্রয়েড ও আইওএস চালিত গেজেটসমূহে সামনে বা পেছন দিকের ক্যামেরার মাধ্যমে ভিডিও ধারণ করতে পারবেন। এছাড়া ম্যাক গ্রাহকদের জন্য ম্যাসেজের ভিডিওটি এমপিফোর ফরম্যাটে ডাউনলোড করার অপশনও থাকবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,424 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2303

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading