উইন্ডোজ ব্লু পাবলিক প্রিভিউ আসছে জুনেঃ মাইক্রোসফট

windows 8.1সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট কোম্পানিটির ফ্ল্যাগশিপ প্রোডাক্ট উইন্ডোজ ৮ এর পরবর্তী মেজর আপডেট মুক্তির প্রক্রিয়া জুন মাসে শুরু করবে বলে ঘোষণা দিয়েছে। ২৬ জুন থেকে অনুষ্ঠিতব্য তিন দিন ব্যাপী এক ডেভলপার কনফারেন্সে “উইন্ডোজ ব্লু” কোডনেমযুক্ত এই আপডেটটির পাবলিক প্রিভিউ ভার্সন ডাউনলোডের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। মাইক্রোসফট জানিয়েছে, ব্যাবহারকারীদের প্রতিক্রিয়ার ভিত্তিতেই এই নতুন ওএস আপডেট ডিজাইন করা হয়েছে। তবে ঠিক কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসবে সে ব্যাপারে কিছু জানায়নি উইন্ডোজ নির্মাতা।

মাইক্রোসফট আরও উল্লেখ করেছে, চলতি বছর শেষ হওয়ার পূর্বেই উইন্ডোজ ব্লু (অথবা উইন্ডোজ ৮.১) এর চূড়ান্ত সংস্করণ বাজারে ছাড়বে কোম্পানিটি।

উইন্ডোজ ইন্টারফেস নিয়ে “পুনরায় চিন্তা” করছে মাইক্রোসফট

এদিকে সম্প্রতি উইন্ডোজ এইটের ১০০ মিলিয়ন এর বেশি লাইসেন্স বিক্রির কথাও প্রকাশ করেছে রেডমন্ড। বিভিন্ন টেক ব্লগ ও পত্রপত্রিকা থেকে ইতোমধ্যেই হয়ত জেনেছেন, উক্ত মেজর আপডেটে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বহুল আলোচিত “স্টার্ট বাটন” আবার ফিরে আসবে। এছাড়া, এতে সরাসরি “বুট টু ডেস্কটপ” মুড চালু রাখারও অপশন থাকবে বলে শোনা যায়। এই ফিচারটি সরবরাহ করা হলে বর্তমান উইন্ডোজ এইটের মত পিসি চালু করলে সরাসরি টাইলস ভিত্তিক স্টার্ট স্ক্রিনে না গিয়ে উইন্ডোজ ৭ এর মত সচরাচর ডেস্কটপ পরিবেশে পৌঁছানো সম্ভব হবে।

ব্লু ভার্সনে উইন্ডোজ এইট স্টাইল এপ্লিকেশন পরিচালনায়ও বেশ কিছু উন্নয়ন আসছে। উইন্ডোজ ব্লু’র সাথে মাইক্রোসফট ক্লাউড সেবা স্কাইড্রাইভ আরও গভীরভাবে ইন্টিগ্রেটেড থাকবে। এতে ডিভাইস ব্যাকআপ ও ফাইল সংরক্ষণের বাড়তি কিছু সুবিধা দেয়া হয়েছে বলে বিভিন্ন লিকড ভার্সনে দেখা গেছে। উইন্ডোজ এইট চার্ম মেন্যুতেও কিছুটা পরিবর্তন আসছে। “ডিভাইসেস চার্ম” মেন্যুতে নতুন উইন্ডোজ এইটের “প্লে টু” অপশনের মত “প্লে” অপশন যোগ করা হয়েছে। শেয়ার চার্মে রয়েছে সদ্য যুক্ত স্ক্রিনশট বাটন যা আপনাকে দ্রুত স্ন্যাপ নিয়ে সংরক্ষণ বা কাউকে প্রেরণ করার সুবিধা দেবে। এছাড়া এতে এপ্লিকেশন লকডাউন ফিচার বা “কিয়স্ক মুড” যুক্ত থাকবে বলেও খবর পাওয়া যায়

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading