হ্যাকিং এড়াতে ফেসবুকে চালু হল নতুন নিরাপত্তা ফিচার “ট্রাস্টেড কনটাক্টস”

সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম ফেসবুকে একের পর এক আপডেট আসছে। ওয়েবসাইট ইন্টারফেস, বিজ্ঞাপন নীতি, কমিউনিটি ফিচার এবং অন্যান্য বিষয়বস্তু সহ নিরাপত্তার ব্যাপারেও প্রতিনিয়তই ব্যবস্থা গ্রহণ করছে ফেসবুক টিম।

এরই হাত ধরে প্রায় ২ বছর পূর্বে সাইটটিতে চালু হয়েছিল টু-ফ্যাক্টর অথেনটিকেশন যা নতুন কোন ব্রাউজার বা ডিভাইসে ফেসবুক ব্যবহার করতে গেলে শুধুমাত্র ইউজারনেম-পাসওয়ার্ড ইনপুট করলেই লগইন এক্সেস অনুমোদন করেনা, বরং বাড়তি সিক্যুরিটি হিসেবে একটি পিন কোডও চায়।

এই কোডটি মোবাইল ফোন এপ কিংবা এসএমএসের মাধ্যমে পাওয়া যেতে পারে। এতে করে নিঃসন্দেহে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে। আর অতি সম্প্রতি ফেসবুকে “ট্রাস্টেড কন্টাক্টস” নামের নতুন ফিচার চালু হয়েছে যা একাউন্ট হ্যাক হয়ে যাওয়া থেকে আরও একটি বিকল্প উপায়ে রক্ষা করবে।

২০১১’তে সীমিতভাবে পরীক্ষামূলক পর্যায়ে চালু হয়েছিল ট্রাস্টেড কন্টাক্টস ফিচার। আর গতকাল এটি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। এর মাধ্যমে আপনি আপনার ফেসবুক একাউন্টের এক্সেস হারালেও বিশ্বস্ত বন্ধুদের সাহায্যে তা উদ্ধার করতে পারবেন। এক্ষেত্রে ফেসবুক সিক্যুরিটি অপশনে গিয়ে আপনার তিন থেকে পাঁচজন কাছের বন্ধুকে ট্রাস্টেড লিস্টে যোগ করতে পারেন।

এরপর ভবিষ্যতে যদি কখনো আপনার পাসওয়ার্ড ভুলে যান বা লগইন ক্রেডিনশিয়াল বেহাত হয়ে যায় তখন সেসব বন্ধুদের সহায়তা নিয়ে একাউন্ট রিকভার করতে পারবেন।  সেক্ষেত্রে হ্যাকার যদি আপনার একাউন্টের ইমেইল এড্রেস এবং এমনকি ফোন নম্বরও পরিবর্তন করে ফেলে তাহলে ফেসবুক লগইন পেজে রিকভারি অপশনে ইমেইল ও ফোন নম্বরের জন্য “নো লংগার এক্সেস টু দেস” ক্লিক করুন। এরপর নির্দেশনা অনুযায়ী নতুন কনটাক্ট ইমেইল এড্রেস এন্টার করুন এবং আপনার ট্রাস্ট লিস্টেড বন্ধুদের নিকট কোড সেন্ড করুন। সবশেষে উক্ত কোডসমূহ সংগ্রহ করে পুনরায় একাউন্ট এক্সেস ফিরিয়ে আনুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading