পরবর্তী প্রজন্মের এক্সবক্স আসছে ২১ মে

xbox invite

মাইক্রোসফটের গেমিং সিস্টেম এক্সবক্সের পরবর্তী প্রজন্ম পরিচিত করা হবে আগামী ২১ মে। কোম্পানিটির একটি নিমন্ত্রণ পত্র থেকে এই তথ্য জানা যায়।

ঐ কার্ডে এক্সবক্স টিম এবং ডন ম্যাট্রিক যৌথভাবে প্রযুক্তিটির “এক নতুন প্রজন্ম” দেখার জন্য মাইক্রোসফটের এক্সবক্স ক্যাম্পাস, রেডমন্ড, ওয়াশিংটনে আমন্ত্রণ জানিয়েছে।

মাইক্রোসফট বলছে, ইভেন্টটি গেমস, বিনোদন এবং টেলিভিশনের এক নতুন দিগন্ত সূচনা করবে। অনুষ্ঠানটি এক্সবক্স ডট কম, এক্সবক্স লাইভ এবং স্পাইক টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে।

উক্ত নিমন্ত্রণ পত্র প্রকাশ পাওয়ার আগেও বিভিন্ন পত্রপত্রিকায় মে মাসে নতুন এক্সবক্স আসার খবর প্রচারিত হয়েছিল। সনি প্লে স্টেশন ৪ উন্মোচনের মতই, মাইক্রোসফটও প্রাথমিকভাবে পণ্যটির কিছু বর্ণনা ঘোষণা করে পরবর্তীতে বাজারে ছাড়তে পারে।

এক্ষেত্রে জুন মাসে ই৩ কনফারেন্সে সম্পূর্ণ বিস্তারিত আসার সম্ভাবনা রয়েছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,320 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2300

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading