এইচপি তৈরি করছে হলোগ্রাফিক থ্রিডি ডিসপ্লেঃ দরকার হবেনা বাড়তি চশমা!

hp 3dহিউলেট প্যাকার্ড ল্যাবস নতুন এক প্রযুক্তির থ্রিডি ডিসপ্লে প্রদর্শন করেছে যা হলোগ্রাফিক স্টাইলে ত্রিমাত্রিক দৃশ্যপট তৈরি করতে সক্ষম। এতে কোন প্রকার বাড়তি থ্রিডি চশমা ছাড়াই আপনি ১৮০ ডিগ্রি দর্শণ কোণে বিভিন্ন অবস্থান থেকে বিষয়বস্তু দেখতে পারবেন, যা নিঃসন্দেহে চমকপ্রদ অভিজ্ঞতা আনবে।

এইচপির নতুন এই আবিষ্কার “ডিরেকশনাল পিক্সেল” প্রযুক্তি ব্যবহার করে থাকে যেখানে সহজ কথায়- সাধারণ এলসিডি ডিসপ্লের মাধ্যমে ডিরেকশনাল পিক্সেল কর্তৃক লাল, নীল এবং সবুজ আলো বিচ্ছুরিত হয়ে চলমান ছবিতে রূপ নেয়।

যেহেতু বর্তমানে ডিসপ্লেটির উন্নয়ন একদম তৃনমূল পর্যায়ে রয়েছে তাই এতে প্রদর্শিত ছবিগুলো খুব বেশি আহামরি মনে নাও হতে পারে। এর কার্যক্ষমতায়ও কিছুটা সীমাবদ্ধতা রয়েছে যার ফলে স্থিরচিত্র দেখার সময় এটি ১৮০ ডিগ্রি কোণে ১ মিটার পর্যন্ত দূরত্বে থ্রিডি ছবি দেখাতে পারবে। আর ৩০ ফ্রেম/সেকেন্ড মানের চলচ্চিত্রের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ৯০ ডিগ্রি কোণ থেকে দৃষ্টি নিবদ্ধ করতে হবে।

এইচপির হলোগ্রাফিক থ্রিডি স্ক্রিনের জন্য সরাসরি সমর্থিত কনটেন্ট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। এতে প্রদর্শন করতে চাইলে প্রতিটি চূড়ান্ত ৩ডি দৃশ্যের জন্য ২০০ আলাদা আলাদা ছবি এক ফ্রেমে এনে প্রক্রিয়াজাত করতে হবে।

সবমিলিয়ে আপাতত প্রযুক্তিটি একটু কঠিন মনে হলেও সেই দিন হয়ত দূরে নয় যখন আপনার স্মার্টফোন স্ক্রিন থেকে স্মরণীয় কোন মুহূর্ত আপনার সকল বন্ধু একই সাথে তিন-মাত্রায় উপভোগ করতে পারবেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading