গুগল প্লে বাইপাস করে এন্ড্রয়েড এপ আপডেট দিচ্ছে ফেসবুক

facebook-updateসোশ্যাল নেটওয়ার্কিং কোম্পানি ফেসবুক তাদের “ফেসবুক ফর এন্ড্রয়েড” এপ্লিকেশনের আপডেট গুগল প্লে স্টোরের মাধ্যমে সরবরাহ না করে ব্যবহারকারীদের সরাসরি সফটওয়্যারটি ডাউনলোড করতে নোটিফিকশন দিচ্ছে।

সাধারণত গুগল প্লে’র মাধ্যমে অফিসিয়ালভাবে এসব এপ আপডেট ইনস্টল করা হলেও ফেসবুকের সাম্প্রতিক ঐ আপডেট প্রক্রিয়ায় এন্ড্রয়েড সফটওয়্যার স্টোরকে মূলত পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগের সাইটটি একে “পরীক্ষামূলক” বলে উল্লেখ করেছে, যা হাতেগোনা কিছু সংখ্যক গ্রাহকদের এন্ড্রয়েড ডিভাইসে ইনস্টলকৃত ফেসবুক সফটওয়্যারে আপডেট সঙ্ক্রান্ত বার্তা দেখাচ্ছে এবং সেগুলোতে ক্লিক করলে সরাসরি ফেসবুক এপ আপডেট ডাউনলোড স্ক্রিন চলে আসছে।

এই পদ্ধতি শুধুমাত্র ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত থাকাকালীন কাজ করবে, ফলে আপনার মোবাইল ডেটা খরচ হয়ে বাড়িত ইন্টারনেট বিল ওঠার সম্ভাবনা থাকবে না। যেসব এন্ড্রয়েড ডিভাইসে এপ্লিকেশন “সাইডলোড” অর্থাৎ গুগল প্লে ছাড়া অন্য কোন উৎস থেকে সফটওয়্যার ইনস্টল করা যায় কেবলমাত্র তাতেই উক্ত ফিচার উপলভ্য হবে।

ফেসবুক বলছে তারা প্রত্যেক ব্যবহারকারীকে সর্বোত্তম এপ সরবরাহ করার লক্ষ্যেই এই কৌশল নিয়েছে। কিন্তু এখানে কিছু কথা থেকে যায়। প্রথমত, এভাবে আপডেট ইস্যু করা গুগল প্লে’র শর্তাবলীর সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা- অবশ্য গুগল এখনও বিষয়টি নিয়ে কোন মন্তব্য করেনি।

এছাড়া ফেসবুক এপ্লিকেশনের “আপডেট” বাটনে ক্লিক করলে গুগল প্লে থেকে কাজ সম্পন্ন হলে সমস্যা কোথায় সেটিও ব্যাখ্যা করেনি ফেসবুক।

আপাত দৃষ্টিতে ফেসবুকের সরাসরি এপ আপডেট “সোজা পথ” বলে মনে হলেও এটি যদি বৈধ হয় তাহলে গ্রাহক পর্যায়ে ক্ষতির সম্ভাবনা আছে। কেননা তখন অন্যান্য এপ ডেভলপারও গুগল প্লে বাইপাস করে সফটওয়্যার আপডেট দিতে শুরু করতে পারে। আর ম্যালওয়্যার নির্মাতারা যে এই সুযোগে মুখোশধারী এপ্লিকেশনে হ্যাকিং টুল আপডেট ইনস্টলের মাধ্যমে ডিভাইসের নিরাপত্তা ধ্বংস করে দেবেনা সেই নিশ্চয়তা কী?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading