রেডমি নোট ৯এস এলো চার ক্যামেরা ও বিশাল ব্যাটারি নিয়ে

অনলাইনে ইভেন্টে শাওমির রেডমি লঞ্চ করল রেডমি নোট ৯এস স্মার্টফোন। যেটি আসলে রেডমি নোট নাইন প্রোর গ্লোবাল ভার্সন।

রেডমি নোট ৯এস ফোনে পাচ্ছেন ৬.৬৭ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে (১০৮০ x ২৪০০ পিক্সেল), পাঞ্চ হোল সেলফি ক্যামেরা, এবং গরিলা গ্লাস ৫ প্রটেকশন।

ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্নাপড্রাগণ ৭২০জি। আরও পাচ্ছেন ৪/৬জিবি রেম, ৬৪/১২৮জিবি স্টোরেজ অপশন। এছাড়াও থাকছে মাইক্রোএসডি কার্ড সাপোর্ট। সাথে ৩.৫মিমি অডিও জ্যাক।

ফোনটির পেছনের দিকে দেওয়া হয়েছে চারটি (৪৮+৮+৫+২ মেগাপিক্সেল) লেন্স সমৃদ্ধ মূল ক্যামেরা। সামনের দিকে পাচ্ছেন ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটিতে শক্তি যোগাবে ৫০২০ এমএইচ ব্যাটারি। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেয়া হয়েছে পাশে পাওয়ার বাটনে।

রেডমি নোট ৯এস বাজারে আসবে ৭ এপ্রিল। এর দাম শুরু হবে ২৫০ ডলার থেকে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,334 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2298

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading